সাংবাদিক আজাহার আলীকে নতুন মামলায় গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আজহার আলীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি

2026-06-29T20:36:10+00:00
2026-06-29T20:36:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
সাংবাদিক আজাহার আলীকে নতুন মামলায় গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম 
ছবি : সময়ের আলো
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আজহার আলীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে গত ১৮ জুন রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আখতার মোর্শেদ শাহবাগ থানার মামলায় আজহার আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

শুনানির সময় আজহার আলীকে হুইলচেয়ারে করে আদালতের এজলাসে আনা হয়। তাকে দেখে বিচারক বলেন, ‌‘আপনি তো সুস্থ ছিলেন। অসুস্থ হয়ে গেছেন নাকি?' এরপর গ্রেফতার দেখানোর আবেদন নিয়ে শুনানি শুরু হয়।

তদন্ত কর্মকর্তা আখতার মোর্শেদ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মনসুর রিপন আবেদনটি নামঞ্জুরের দাবি জানান। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের বক্তব্য শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।


মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় এনায়েত করিম চৌধুরীকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় তার সহযোগী হিসেবে এসএম গোলাম মোস্তফা আজাদ এবং জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশীদকেও গ্রেফতার করা হয়।

অন্যদিকে, শাহবাগ থানার মামলাটি করা হয় গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত মুক্তিযুদ্ধ ও সংবিধানবিষয়ক এক আলোচনা সভাকে কেন্দ্র করে। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না, অধ্যাপক কার্জন ও আব্দুল্লাহীল কাইউমসহ ১৬ জনকে আটকের পর তাদের বিরুদ্ধেই উল্টো মামলা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   সাংবাদিক  আজাহার আলী  মামলা  গ্রেফতার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: