বাংলাদেশ প্রতিদিনের লোগো ব্যবহার করে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সময়ের আলো ডেস্ক

বিবিধ

জনপ্রিয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ প্রতিদিনের লোগো ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড

2026-06-29T23:04:00+00:00
2026-06-29T23:04:00+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
বিবিধ
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ প্রতিদিনের লোগো ব্যবহার করে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:০৪ পিএম 
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লোগো। ছবি : সংগৃহীত
জনপ্রিয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ প্রতিদিনের লোগো ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ। এ ধরনের ভুয়া প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য পাঠকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এসব ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় পাঠকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অপপ্রচারকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ২৯ জুন রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৩৪৭২।

পাঠকদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিভ্রান্তি এড়িয়ে সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/dailybangladeshpratidin) এবং অফিশিয়াল ওয়েবসাইট (https://www.bd-pratidin.com/) অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।

সময়ের আলো/কেআই


  বিষয়:   বাংলাদেশ প্রতিদিন  লোগো ব্যবহার  অপপ্রচার  বিভ্রান্ত 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: