বুধবার বন্ধ থাকছে দেশের সব তেলের ডিপো

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের লক্ষ্যে বুধবার (১ জুলাই) দেশের সব ডিপো ও প্রধান স্থাপনা

2026-06-30T19:09:30+00:00
2026-06-30T19:09:30+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
বুধবার বন্ধ থাকছে দেশের সব তেলের ডিপো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:০৯ পিএম 
বুধবার বন্ধ থাকছে দেশের সব তেলের ডিপো। সংগৃহীত ছবি
বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের লক্ষ্যে বুধবার (১ জুলাই) দেশের সব ডিপো ও প্রধান স্থাপনা থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক জরুরি দাপ্তরিক আদেশ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোসমূহে বছরের শেষ জ্বালানি তেলের বাস্তব মজুদ গণনা ও যাচাই কার্যক্রম বুধবার (১ জুলাই) দিনব্যাপী পরিচালিত হবে। 

বিশেষ এই কার্যক্রমের স্বার্থেই চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব আঞ্চলিক ডিপোর নিয়মিত তেল বিপণন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ আপদকালীন ব্যবস্থা রাখা হয়েছে। আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়, দেশী ও বিদেশি বিমান সংস্থা বা এয়ারলাইন্সগুলোতে নিরবচ্ছিন্নভাবে জেট ফুয়েল সরবরাহ বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট ডিপোগুলোর জেটএ-১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম সকালের মধ্যেই দ্রুত সম্পন্ন করা হবে। 


বিপিসি জানিয়েছে, এই বার্ষিক সমাপনী ও সম্পদ মূল্যায়নের কাজটি নিখুঁতভাবে শেষ করার জন্যই কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর সরবরাহ কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ দেশের শীর্ষস্থানীয় তেল বিপণন ও শোধনাগার প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বুধবার  বন্ধ  দেশব্যাপী  তেলের ডিপো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: