কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সেক্রেটারি মিজান

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার এবং সেক্রেটারি পদে মুহাম্মদ মিজানুর রহমান

2026-06-30T23:01:10+00:00
2026-06-30T23:41:50+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
আইন-আদালত
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সেক্রেটারি মিজান
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:০১ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১১:৪১ পিএম
সংগৃহীত ছবি
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার এবং সেক্রেটারি পদে মুহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় অবস্থিত কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. গাফফার হোসেন ইমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. আজিজুর রহমান শাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান সুমন, ট্রেজারার পদে এইচ এম মাসুম এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে কে এম খায়রুল কবীর নির্বাচিত হয়েছেন।


সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন, মো. মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম এ জলিল উজ্জ্বল এবং আব্দুল্লাহ আল মনসুর রিপন।

এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ আহমেদ গাজী, মো. মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, মো. আনোয়ারুল কবির বাবুল, মো. মাহবুবুল হক, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান এবং মো. রুবেল হাওলাদার।

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল কবির বাবুল ও মবিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কোর্ট রিপোর্টর্স অ্যাসোসিয়েশন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: