কবে থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ

2026-07-02T17:25:37+00:00
2026-07-02T17:45:11+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
অর্থনীতি
কবে থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৫:৪৫ পিএম
ট্রেন। সংগৃহীত ছবি
দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এছাড়া ভারতের সঙ্গে সম্পর্কও আগের অবস্থায় ফেরেনি।

কিন্তু গত ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচল করা মিতালি এক্সপ্রেস চালুর কাজ চলছে। ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে। 


সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ-ভারত দুই দেশের রেল কর্মকর্তারা এ ব্যাপারে বৈঠক করেছেন। এরপর মিতালি এক্সপ্রেস চালুর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় সব প্রায় সম্পন্ন। অল্প কয়েকদিনের মধ্যে ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে। 

এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশিদের আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। ধারণা করা হচ্ছে, নতুন করে ভিসা সেবা চালু হওয়ায় ধীরে ধীরে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসও চালু করা হবে।





সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   বাংলাদেশ-ভারত  ট্রেন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: