শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডা, অতঃপর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে সকালে শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডার পর সন্ধ্যায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। গৃহবধূর এমন রহস্যজনক মৃত্যুর পর নিহতের স্বামী,

2026-07-02T21:47:46+00:00
2026-07-02T21:47:46+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডা, অতঃপর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম 
নিহত মাহমুদা আক্তারের মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা । ছবি : সময়ের আলো
কুড়িগ্রামে সকালে শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডার পর সন্ধ্যায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। গৃহবধূর এমন রহস্যজনক মৃত্যুর পর নিহতের স্বামী, শাশুড়িসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূ মাহমুদা আক্তার (২৮)  সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে টেংরার ভিটা গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী। তার দুইটি শিশু সন্তান রয়েছে। ছোট সন্তানের বয়স ছয় মাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুন) সকালে রান্নার সময় চুলায় বেশি করে জ্বালানি ব্যবহার করাকে কেন্দ্র করে গৃহবধূ মাহমুদা আক্তারের সঙ্গে তার শাশুড়ির বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে দিনভর পারিবারিক কলহ চলতে থাকে। মাহমুদার বাবার বাড়ি একই এলাকায় হওয়ায় তার মা আতরভান বেগম দুই শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান।

সন্ধ্যায় ছোট সন্তান কান্নাকাটি করলে তাকে মায়ের কাছে ফিরিয়ে আনতে এসে পরিবারের সদস্যরা মাহমুদাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে থানা থেকে লাশ নিয়ে গিয়ে পরে বিকেলে বাবার বাড়িতে দাফন করা হয়।

নিহতের চাচাতো ভাই আতাউর রহমান অভিযোগ করে বলেন, বিয়ের সময় যৌতুকের কিছু টাকা বাকি ছিল। সেই টাকা নিয়ে প্রায়ই মাহমুদাকে নির্যাতন করা হতো। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে স্বামী ময়নাল হোসেন, তার মা ও বড় ভাইসহ বাড়ির লোকজন সকলে পলাতক থাকায় তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে জড়িতদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, বুধবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   কুড়িগ্রাম  শাশুড়ি  বাকবিতণ্ডা  গৃহবধূ  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: