জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি দুই দশক পর নতুন করে জাতীয় ভিসা নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন।বৃহস্পতিবার (২

2026-07-02T22:37:20+00:00
2026-07-02T22:37:20+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৭ পিএম 
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি | ছবি : সংগৃহীত
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি দুই দশক পর নতুন করে জাতীয় ভিসা নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও জোরদার করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতকে উৎসাহিত করতেই এই নতুন ভিসা নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। এ লক্ষ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। 


মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভিসা নীতিতে আগে থেকে যে দেশ কালো তালিকাভুক্ত ছিল, সেই অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন উদ্দেশ্য বিবেচনায় ভিসাকে ৩৪টি পৃথক ক্যাটাগরিতে বিন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে। যেগুলো পরে বিস্তারিত জানানো হবে।’


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   জাতীয় ভিসা নীতিমালা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: