সাভারে থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক গ্রেফতার

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভারের আলোচিত দুটি মামলার প্রধান আসামি, সম্প্রতি অব্যাহতি পাওয়া সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে (৩৫) গ্রেফতার করেছে

2026-07-02T23:12:40+00:00
2026-07-02T23:12:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সাভারে থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১২ পিএম 
সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির। ছবি : সংগৃহীত
সাভারের আলোচিত দুটি মামলার প্রধান আসামি, সম্প্রতি অব্যাহতি পাওয়া সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে (৩৫) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৯ দিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

গ্রেফতার মাহাবুব হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। 

সম্প্রতি সাভারে সংঘটিত দুটি আলোচিত মামলার প্রধান আসামি হিসেবে তিনি আত্মগোপনে ছিলেন।


সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, দুই মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রধান আসামি গ্রেফতার হওয়ায় তদন্ত আরও এগিয়ে যাবে।

আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার মাহাবুব হোসেন সামিরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   সাভার  ছাত্রদল  সাধারণ সম্পাদক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: