বান্দরবানের রেতলাংয়ে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বান্দরবান রিজিয়নের অধীন দুর্গম রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার (২৮ জুন) নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক

2026-07-02T23:51:37+00:00
2026-07-02T23:53:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বান্দরবানের রেতলাংয়ে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৫১ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১১:৫৩ পিএম
আইএসপিআরের লোগো। সংগৃহীত ছবি
বান্দরবান রিজিয়নের অধীন দুর্গম রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার (২৮ জুন) নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর একটি যৌথ গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। 

আইএসপিআরের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

বর্তমানে ওই এলাকার আশপাশে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে।


আইএসপিআর জানিয়েছে, আভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। অভিযান শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   বান্দরবান  রেতলাং  নিরাপত্তা বাহিনী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: