জুমার দিন যে আমলে অবহেলা নয়

শাব্বির আহমাদ খান

ইসলাম

মুসলমানদের একটি সাপ্তাহিক ঈদের দিন রয়েছে। শুক্রবার। জুমার দিন। এদিন কেবল নামাজের জন্যই নয়, বরং আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহ তায়ালার

2026-07-03T10:21:17+00:00
2026-07-03T10:22:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
ইসলাম
জুমার দিন যে আমলে অবহেলা নয়
শাব্বির আহমাদ খান
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:২১ এএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১০:২২ এএম
মসজিদ। ছবি : সংগৃহীত
মুসলমানদের একটি সাপ্তাহিক ঈদের দিন রয়েছে। শুক্রবার। জুমার দিন। এদিন কেবল নামাজের জন্যই নয়,  বরং আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের বড় এক মাধ্যম। 

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হলে, তোমরা আল্লাহর স্মরণের দিকে এগিয়ে আসো এবং বেচাকেনা বন্ধ রাখো।’ (সুরা জুমুআ, আয়াত : ৯)। 

তাই জুমার দিনের গুরুত্বপূর্ণ সব আমলে অবহেলা করা একজন খাঁটি মুমিনের জন্য সমীচীন নয়।

জুমার দিনের অন্যতম সুন্নত হলো গোসল করা, পরিচ্ছন্ন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা এবং সময়মতো মসজিদে উপস্থিত হওয়া। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম সময়ে মসজিদে যায়, প্রথম কাতারে বসে, সে যেন আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করল।’ (বুখারি, হাদিস : ৮৮১)। 

মনোযোগ দিয়ে খুতবা শোনা জুমার অপরিহার্য আদব। নবীজি (সা.) বলেন, ‘ইমাম খুতবা দিচ্ছেন, এ সময় কাউকে ‘চুপ থাকো’ বললেও তা অনর্থক কাজ হিসেবে ধরা হবে।’ (বুখারি, হাদিস : ৯৩৪)।

এ ছাড়া বেশি বেশি দরুদ পাড়া, সুরা কাহফ তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফারে সময় ব্যয় করা। এ আমালগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ।


জুমার দিন এমন একটি সময় রয়েছে, যখন বান্দার দোয়া কবুল করা হয়। তাই এই দিনটিকে কেবল একটি ছুটির দিন হিসেবে না দেখে, ইবাদত ও আত্মশুদ্ধির উপলক্ষ হিসেবে গ্রহণ করা উচিত।

জুমার প্রতিটি সুন্নত ও নেক আমলের প্রতি আমাদের যত্নশীল হওয়া একজন মুমিনের ঈমানি দায়িত্ব। এসব আমল নিয়মিত পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ অর্জনের পথ আরও সহজ হয়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জুমা  দিন  আমল  অবহেলা  ইসলাম  ধর্ম  ইবাদত 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: