শুধু জাতীয় ফল নয়, রোগের সঙ্গে লড়াইয়ে কাঁঠালের জুড়ি নেই

সময়ের আলো ডেস্ক

ফিচার

কাঁঠাল পুষ্টিগুণসমৃদ্ধ একটি সুস্বাদু ফল। এর বহুমুখী ব্যবহার রয়েছে। এ ছাড়া, নানান রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে বলে- কাঁঠালের

2026-07-04T16:26:02+00:00
2026-07-04T16:36:58+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
ফিচার
বিশ্ব কাঁঠাল দিবস
শুধু জাতীয় ফল নয়, রোগের সঙ্গে লড়াইয়ে কাঁঠালের জুড়ি নেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৪:৩৬ পিএম
সুস্বাদু কাঁঠাল। ছবি : সময়ের আলো
কাঁঠাল পুষ্টিগুণসমৃদ্ধ একটি সুস্বাদু ফল। এর বহুমুখী ব্যবহার রয়েছে। এ ছাড়া, নানান রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে বলে- কাঁঠালের কদর দিন দিন বাড়ছে বিশ্বজুড়ে। এই সচেতনতা ছড়িয়ে দিতেই প্রতি বছর ৪ জুলাই পালিত হয় বিশ্ব কাঁঠাল দিবস।

কাঁঠাল একসময় ছিল মূলত দক্ষিণ এশিয়ার ঘরোয়া খাদ্য। বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশের রেস্তোরাঁ ও রান্নাঘরে বিশেষ স্থান করে নিয়েছে। পরিবেশবান্ধব ও পুষ্টিকর খাদ্য হিসেবেও এর পরিচিতি বেড়েছে।

কাঁঠালের উৎপত্তিস্থল হিসেবে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলকে বিবেচনা করা হয়। বাংলাদেশ, ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত, বিহার, মিয়ানমার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় ব্যাপকভাবে কাঁঠালের চাষ হয়। এ ছাড়া, ব্রাজিল ও ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকায়ও সীমিত পরিসরে কাঁঠাল উৎপাদিত হয়।

কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। দেশের প্রায় সব এলাকাতেই কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠালের মোটা কাঁটাযুক্ত খোসার ভেতরে থাকে অসংখ্য রসালো কোয়া এবং প্রতিটি কোয়ার ভেতরে থাকে বড় আকারের বীজ। কাঁঠালের বিচি দীর্ঘদিন ধরেই বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যের অংশ। বিচি দিয়ে শুটকি ভর্তা, বিভিন্ন শাক কিংবা নানা ধরনের তরকারির সঙ্গে বিচির ব্যবহার বেশ জনপ্রিয়। কাঁঠালের ছাল ও গাছের পাতা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এ গাছের কাঠ দিয়ে উন্নতমানের আসবাবপত্রও তৈরি করা হয়।


কাঁঠাল যখন প্রতিষেধক ও প্রতিরোধক
কাঁঠালে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, থায়ামিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এবং প্রচুর খাদ্যআঁশ। প্রতি ১০০ গ্রাম কাঁঠালে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান উল্লেখযোগ্য পরিমাণে থাকে, যা শরীরের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে। এটি বিভিন্ন রোগের চিকিৎসায় এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
কাঁঠালের বিচিতে থাকা ফাইবার কার্বোহাইড্রেট শোষণের গতি কমাতে সাহায্য করে। ফলে, রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি কমতে পারে।

যৌনস্বাস্থ্যে ব্যবহার
এশিয়ার বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন যৌন সমস্যার লোকজ চিকিৎসায় কাঁঠালের বিচি ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা আয়রনও এ ক্ষেত্রে সহায়ক বলে প্রচলিত ধারণা রয়েছে।


পেশী গঠনে সহায়তা
কাঁঠালের বিচিতে প্রোটিন রয়েছে। তাই নিয়মিত শরীরচর্চাকারীদের খাদ্যতালিকায় এটি থাকতে পারে।

শরীরে শক্তি জোগায়
কাঁঠালে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সহায়তা করে।

হৃদযন্ত্রের জন্য উপকারী
পটাশিয়ামসমৃদ্ধ কাঁঠাল শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে হৃদ্‌পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে।

ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা
কাঁঠালে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড শরীরকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যালের প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়তা করে, যা ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।


রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক
আয়রনের ভালো উৎস হওয়ায় কাঁঠাল রক্তশূন্যতা প্রতিরোধ এবং স্বাভাবিক রক্ত সঞ্চালনে সহায়ক হতে পারে।

হাঁপানির উপশমে ব্যবহার
লোকজ চিকিৎসায় কাঁচা কাঁঠাল সিদ্ধ করা পানি হাঁপানির সমস্যায় উপকারী বলে প্রচলিত রয়েছে।

হাড় মজবুত রাখে
ক্যালসিয়ামসমৃদ্ধ হওয়ায় কাঁঠাল হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়
ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় নিয়মিত পরিমিত পরিমাণে কাঁঠাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।

হজমে সহায়ক
প্রচুর ফাইবার থাকায় কাঁঠাল হজমশক্তি উন্নত করতে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

কোলেস্টেরলমুক্ত
কাঁঠালে কোনো কোলেস্টেরল নেই। পাশাপাশি এতে ভিটামিন বি৬-সহ বিভিন্ন উপকারী পুষ্টি উপাদান রয়েছে।

গর্ভবতী মায়ের পুষ্টিতে সহায়ক
প্রচলিত ধারণা অনুযায়ী, পরিমিত পরিমাণে পাকা কাঁঠাল গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে এবং মায়ের দুধ বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।

চোখের সুরক্ষায় কার্যকর
ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় কাঁঠাল দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে।

ত্বকের যত্নে উপকারী
কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বলিরেখা কমাতে সহায়তা করতে পারে।

কাঁঠাল যেমন খেতে সুস্বাদু, তেমনই এটি স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে তা গবাদিপশুর খাবার এবং এর কাঠও মানুষ ব্যবহার করে থাকে। এমন বহুগুণে সমৃদ্ধ এবং বহুবিধ ব্যবহারের একটি ফলের জন্য দিবস উদযাপন না হয়ে পারে!

সময়ের আলো/মহু


  বিষয়:   রোগ  কাঁঠাল  উপকারিতা  ফল  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: