তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে

2026-07-05T17:23:09+00:00
2026-07-05T17:28:11+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ৫:২৮ পিএম
তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গি পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং বর্তমানে পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।


পুলিশ জানায়, সকালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানির প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা শিপন নামের অন্য এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়। পরে সে এবং স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গি পূর্ব থানা পুলিশ ও টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ডুবুরি দল নদীর তলদেশ থেকে শামীম ও আফনানের মরদেহ উদ্ধার করে।

টঙ্গি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   তুরাগ নদ  গোসল  স্কুলছাত্র  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: