সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে

2026-07-05T19:42:26+00:00
2026-07-05T19:42:26+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম 
ছবি : সংগৃহীত
সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছিলেন।

জানা যায়, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছিলেন। পরে সচিবালয়ের সামনে থেকে সোহানী শিফার ভাতের হোটেল সরিয়ে দিয়েছে পুলিশ।


এর আগে গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার কারণে গত ৭ জুন দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন সোহানী শিফা।

গত ৯ মে থেকে ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ শিরোনামে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ আন্দোলন শুরু করেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, পথচারীদের চলাচলে ভোগান্তি, নারী হয়রানি এবং ঢাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের প্রতিবাদে সোহানী শিফার এই কর্মসূচি।

সময়ের আলো/আআ


  বিষয়:   সচিবালয়  ভাত  বিক্রি  আটক  সোহানী শিফা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: