জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৪ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। দেখে নিন পুরো বিজ্ঞপ্তি-
প্রতিষ্ঠানের নাম : এসিআই পিএলসি
চাকরির ধরন : বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
পদ সংখ্যা : একটি
লোকবল নিয়োগ : নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ৪ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ : ২০ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট : https://www.aci-bd.com
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ : ব্র্যান্ড ও মার্কেটিং
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : মার্কেটিং, ব্যবসা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : ইংরেজি ও বাংলা-উভয় ভাষাতেই লিখিত যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে এক থেকে চার বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সময়ের আলো/আআ