দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

অর্থনীতি

দেশের বাজারে ২ দফা বাড়ার পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে তিন হাজার ২৬৬

2026-07-06T14:04:40+00:00
2026-07-06T14:04:40+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
অর্থনীতি
দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের বাজারে ২ দফা বাড়ার পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৯ হাজার ৩১৫ টাকা, যা প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৪৪৫ টাকা এবং প্রতি ভরির দাম ২ লাখ ১৫ হাজার ১২ টাকা।


এ ছাড়া ১৮ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৮৪০ টাকা। এ হিসাবে প্রতি ভরির দাম হবে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৯৪০ টাকা, যা ভরিতে ১ লাখ ৫০ হাজার ৯২২ টাকা পড়বে।

বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই মূল্য তালিকায় ভ্যাটও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে অলংকারের বিক্রয়মূল্যের বাইরে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে ডিজাইন ভেদে মজুরি আগের মতোই প্রযোজ্য হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্বর্ণ  দাম  কমল  আর্থনীতি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: