বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল ৪ মাস

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর দরপত্র জমা দেওয়ার সময়সীমা চার মাস বাড়িয়েছে সরকার।

2026-10-14T20:45:08+00:00
2026-10-14T20:45:08+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল ৪ মাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর দরপত্র জমা দেওয়ার সময়সীমা চার মাস বাড়িয়েছে সরকার। একই সঙ্গে বিডিং রাউন্ডের তথ্য ও উপাত্ত কেনার প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। আগে এ সময়সীমা ছিল চলতি বছরের ৩০ নভেম্বর।

মন্ত্রণালয় জানায়, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) সঙ্গে সাম্প্রতিক আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সীমা বৃদ্ধি ও তথ্য-উপাত্ত কেনার প্যাকেজ সহজলভ্য করার ফলে দরপত্র প্রক্রিয়ায় আরও বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নেবে বলে আশা করছে সরকার।

অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর আওতায় বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ রয়েছে। এর মধ্যে অগভীর সমুদ্রের ১১টি এবং গভীর সমুদ্রের ১৫টি ব্লক। গত ২৪ মে এ বিডিং রাউন্ডের জন্য দরপত্র আহ্বান করা হয়।


বিদেশি কোম্পানিগুলোকে অনুসন্ধানে আগ্রহী করতে নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় গ্যাসের দাম নির্ধারণ, করছাড়সহ বিভিন্ন শর্তেও পরিবর্তন আনা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১০ মার্চ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর বিডিং রাউন্ডের দরপত্র আহ্বান করা হয়েছিল। ওই দফায় ২৪টি ব্লকের জন্য সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্রের নথি কিনলেও কোনো প্রস্তাব জমা দেয়নি। পরে আরও তিন মাস সময় বাড়ানো হলেও কোনো দরদাতা পাওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বঙ্গোপসাগর  তেল  গ্যাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: