নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটিতে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে পরিচালক (অর্থ) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০ জুলাই পর্যন্ত এ পদে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
পদের নাম : পরিচালক (অর্থ)
পদসংখ্যা : ১
যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অথবা জ্যেষ্ঠ আর্থিক নির্বাহী হিসেবে অভিজ্ঞতা— পরিবহন, পরিবহন খাত বা সংশ্লিষ্ট সেবা খাতের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা : সর্বোচ্চ ৬০ বছর। তবে ব্যতিক্রমী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
চাকরির ধরন : চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি, যা কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নের সুযোগ রয়েছে।
বেতন-ভাতা : প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী।
আবেদনের শেষ তারিখ : ২০ জুলাই ২০২৬।
সময়ের আলো/কেএইচও