বিএনপি সরকার জাতির সঙ্গে বেইমানি করছে : নাহিদ ইসলাম

গাজীপুর প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, ‘বাংলাদেশের ৭০% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে,

2026-07-06T20:32:58+00:00
2026-07-06T20:53:29+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপি সরকার জাতির সঙ্গে বেইমানি করছে : নাহিদ ইসলাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৮:৫৩ পিএম
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, ‘বাংলাদেশের ৭০% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু এখনও সরকার তা বাস্তবায়ন করেনি। বিএনপি জাতির সঙ্গে গাদ্দারী করেছে, বেইমানি করছে।’

সোমবার (৬ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নেন তিনি। এসময় গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুতের সমস্যা সমাধান করবে, কিন্তু বাজেটে তা আমরা প্রতীয়মান দেখতে পাইনি।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক এসে সারাদেশে ছড়িয়ে পড়ছে। মাদক কারবারিদের বন্ধ করুন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখুন।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।


আখতার হোসেন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।’

সারাদেশে বিভিন্ন জায়গায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি হচ্ছে, সে কথা উল্লেখ করে তিনি বলেন,‘সরকারকে বলতে চাই, মাদক, চাঁদাবাজির সাম্রাজ্য অচিরেই নির্মূল করতে হবে।’

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মতপার্থক্য থাকবে না, যতক্ষণ আমরা জনগণের বিরুদ্ধে না যাব। বিএনপি যদি একটি ভালো কাজ করে, আমাদেরও তাদেরকে প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। আবার যেকোনও রাজনৈতিক দল সমালোচনা করার মতো কাজ করলে, জনগণের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করলে, তার যৌক্তিক সমালোচনা করার মতো সৎ সাহস থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপির সভাপতি এমএম সোয়েব, জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দসহ এনসিপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

এর আগে, বিকেল সাড়ে ৪ টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে জুলাই পদযাত্রা শুরু হয়।

সময়ের আলো/মহু



  বিষয়:   বিএনপি  সরকার  বেইমানি  নাহিদ ইসলাম  গাজীপুর  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: