দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রা স্থগিত

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় এ

2026-07-06T21:12:15+00:00
2026-07-06T21:12:15+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
রাজনীতি
দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রা স্থগিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম 
জাতীয় নাগরিক পার্টি এনসিপির লোগো। সংগৃহীত ছবি
পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। 


বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এ ছাড়া স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এই মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।

জানা গেছে, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, এ দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।



সময়ের আলো/ইউএমএইচ





  বিষয়:   এনসিপি  পদযাত্রা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: