সার্কের সংকট কেবল রাজনৈতিক নয় : শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও। অথচ এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে

2026-07-07T11:47:50+00:00
2026-07-07T11:47:50+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সার্কের সংকট কেবল রাজনৈতিক নয় : শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:৪৭ এএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও। অথচ এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। 

সোমবার (৬ জুলাই) ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ককে আবারও কার্যকর ও বাস্তবসম্মত একটি আঞ্চলিক সংস্থায় পরিণত করতে কাজ করবে বাংলাদেশ। 

তিনি জানান, সার্ককে আবারও কার্যকর, বাস্তবসম্মত ও ফলপ্রসূ আঞ্চলিক সংস্থায় পরিণত করতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করবে। এ জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


শামা ওবায়েদ বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সার্কভুক্ত প্রতিটি দেশের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছে ঢাকা। তার দাবি, সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

তিনি আরও জানান, আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভবিষ্যতেও সার্কের পাশাপাশি বিমসটেক-এর সঙ্গেও সমান গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাবে বাংলাদেশ।

সময়ের আলো/আআ

  বিষয়:   সার্ক  সংকট  রাজনীতি  শামা ওবায়েদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: