স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জাতীয়

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য

2026-07-07T13:14:05+00:00
2026-07-07T13:17:47+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:১৪ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ১:১৭ পিএম
ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এরই মধ্যে রোড ম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন। 

এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তিনি বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎবিল আসার ব্যাপারে জনগণের অভিযোগ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেশের খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্য ভাণ্ডার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি, অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসময় জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, জুলাই নিয়ে কটূক্তি করা, মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্য ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হবে কিনা সেই আলোচনা চলতে পারে।

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যারা ভারতে বসে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন দেশের বিরুদ্ধে, তাদের কারও সাজা হয়েছে। অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করার কথা। তবে, তাদের কিছু করার মতো সক্ষমতা আছে বলে মনে করি না।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্থানীয়  সরকার  নির্বাচন  প্রধানমন্ত্রী  তথ্য  উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: