দেশের আদালতে বিচারাধীন মামলা ৪৬ লাখ ৩৯ হাজার : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিভিন্ন আদালতে বর্তমানে মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি

2026-07-07T18:08:30+00:00
2026-07-07T18:08:30+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
দেশের আদালতে বিচারাধীন মামলা ৪৬ লাখ ৩৯ হাজার : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম 
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন আদালতে বর্তমানে মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি দেওয়ানি এবং ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি ফৌজদারি মামলা। গত এক বছরে সুপ্রিম কোর্টে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী জানান, গত ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩৮ হাজার ৭১৩টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ২১ হাজার ৬৫২টি দেওয়ানি এবং ১৭ হাজার ৬১টি ফৌজদারি মামলা। একই সময়ে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৫ লাখ ২২ হাজার ৩৩১টি, যার মধ্যে ১ লাখ ১ হাজার ১৬৮টি দেওয়ানি এবং ৪ লাখ ২১ হাজার ১৬৩টি ফৌজদারি মামলা।

তিনি আরও জানান, ২০২৫ সালে আপিল বিভাগে ৭ হাজার ৫৫৩টি এবং হাইকোর্ট বিভাগে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

অধস্তন আদালতের চিত্র তুলে ধরে আইনমন্ত্রী বলেন, গত ৩১ মার্চ পর্যন্ত সেখানে ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি দেওয়ানি এবং ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি ফৌজদারি মামলা। গত এক বছরে অধস্তন আদালতে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ৪৯ হাজার ৭৩টি দেওয়ানি এবং ২ লাখ ২৬ হাজার ১১টি ফৌজদারি মামলা।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, অধস্তন আদালতে বিচারাধীন ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি দেওয়ানি মামলার মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ৪১৪টি মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে ঝুলে আছে।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে দেশের ২০টি জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু রয়েছে। এর ফলে এসব জেলায় আদালতে নতুন মামলা দায়েরের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ কমেছে। এই উদ্যোগের ইতিবাচক ফল বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের সব জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।


এ ছাড়া জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত ৩১ মার্চ পর্যন্ত দেশের আদালতগুলোতে ৩ হাজার ৬২৫টি অর্থঋণ মামলা বিচারাধীন রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ ৫ জন এবং হাইকোর্ট বিভাগে ১০১ জন বিচারপতি কর্মরত রয়েছেন। এছাড়া অধস্তন আদালতে ২ হাজার ৬২০টি অনুমোদিত পদের বিপরীতে ১ হাজার ৯৬৪ জন বিচারক দায়িত্ব পালন করছেন।

সমেয়র আলো/এসএকে


  বিষয়:   দেশ  আদালত  বিচারাধীন  মামলা  আইনমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: