সাভারে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেনের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিস্ফোরণের ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন

2026-07-07T20:13:01+00:00
2026-07-07T20:13:01+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
সাভারে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেনের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম 
বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। ছবি : সংগৃহীত
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিস্ফোরণের ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি এ ঘটনাকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

আখতার হোসেন বলেন, জুলাই মাসকে কেন্দ্র করে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার সাভারে একটি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তার অভিযোগ, কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার ঠিক আগে রহস্যজনকভাবে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


তিনি আরও বলেন, অন্ধকারের মধ্যে সমাবেশ চলাকালে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতির কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য হন নেতারা। পরে তারা বিষয়টি জানাতে স্থানীয় থানায় যান।

আখতার হোসেন বলেন, তারা যখনই জুলাইয়ের চেতনা নিয়ে কোনো কর্মসূচি পালন করেন, তখনই একটি মহল নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে তিনি দাবি করেন।

তিনি সরকারের কাছে জানতে চান, বিরোধী দলের সমাবেশের সময় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, কীভাবে জনসমাগমে বিস্ফোরণের ঘটনা ঘটল এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিরোধী দলের সভা-সমাবেশ নির্বিঘ্নে আয়োজনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ বিষয়ে সরকারের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সাভারের ঘটনাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সাভার  এনসিপি  সমাবেশ  হামলা  অভিযোগ  আখতার হোসেন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: