একের পর এক দুর্দান্ত সেভে আর্জেন্টিনাকে হতাশ করছেন শোবের

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের যেন একাই দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার সামনে। প্রথমার্ধের ৩৯ মিনিটে আবারও দুর্দান্ত এক

2026-07-07T22:49:45+00:00
2026-07-07T22:49:45+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
একের পর এক দুর্দান্ত সেভে আর্জেন্টিনাকে হতাশ করছেন শোবের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৪৯ পিএম 
মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের যেন একাই দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার সামনে। প্রথমার্ধের ৩৯ মিনিটে আবারও দুর্দান্ত এক সেভ করে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করলেন হুলিয়ান আলভারেজকে।

মিসরের বক্সে ফাঁকা জায়গায় বল পেয়ে দারুণ নিয়ন্ত্রণে নিচু শট নেন আলভারেজ। তবে অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে বল আটকে দেন শোবের। এর আগে লিওনেল মেসির পেনাল্টিও ঠেকিয়েছেন তিনি। ফলে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই আর্জেন্টিনার হাতে থাকলেও গোলের দিক থেকে এগিয়ে রয়েছে মিশর। ইয়াসের ইব্রাহিমের করা গোলে এখন পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে আফ্রিকার প্রতিনিধিরা।


  বিষয়:   দুর্দান্ত সেভ  আর্জেন্টিনা  শোবের 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: