চাকরি দেবে হোন্ডা

সময়ের আলো ডেস্ক

চাকরি

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার

2026-07-08T09:47:08+00:00
2026-07-08T09:49:06+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
চাকরি
চাকরি দেবে হোন্ডা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৪৭ এএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৯:৪৯ এএম
হোন্ডায় চাকরির জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে হোন্ডা প্রাইভেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি ও ফুলটাইম
আবেদন শুরুর তারিখ : ৭ জুলাই ২০২৬
কর্মক্ষেত্র : অফিসে, মুন্সীগঞ্জ (গজারিয়া)
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা : ২৪ থেকে ৩০ বছর 
পদ সংখ্যা : ১টি
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট
বিভাগ : প্রোডাকশন
পদসংখ্যা : ০২টি 


শিক্ষাগত যোগ্যতা : ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা আবশ্যক। ইআরপি (ERP) সিস্টেম ব্যবহারের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
বেতন : আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি)- যার আওতায় স্বামী/স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের মতো নির্ভরশীলরাও অন্তর্ভুক্ত- মাতৃত্বকালীন বিমা, ছুটি নগদীকরণ।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময় : ১৯ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট : https://www.bdhonda.com

সময়ের আলো/মহু


  বিষয়:   চাকরি  হোন্ডা  নিয়োগ  বিজ্ঞপ্তি  সময়ের আলো 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: