জালিয়াতির ৫১ লাখ টাকা আত্মসাৎ, ফেনীতে ৩ কর্মচারী গ্রেফতার

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর ফুলগাজীতে উন্নয়ন প্রকল্পের চেক জালিয়াতি করে প্রায় ৫১ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার

2026-07-08T12:00:46+00:00
2026-07-08T12:00:46+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
জালিয়াতির ৫১ লাখ টাকা আত্মসাৎ, ফেনীতে ৩ কর্মচারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম 
সরকারি অর্থ আত্মসাতের মামলায় তিনজনকে গ্রেফতার। ছবি : সংগৃহীত
ফেনীর ফুলগাজীতে উন্নয়ন প্রকল্পের চেক জালিয়াতি করে প্রায় ৫১ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়। 

গ্রেফতাররা হলেন, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক সিএ পার্থ সারথি পাল, বর্তমান অফিস সহায়ক মো. ফিরোজ এবং নূর ইসলাম। এদের মধ্যে পার্থ সারথি পাল বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলি জনিত কারণে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক ফাহরিয়া ইসলাম উন্নয়ন প্রকল্পের হিসাব-নিকাশ পর্যালোচনা করেন। এ সময় চেকবইয়ের কাউন্টারফয়েল (মুড়ি) এবং ব্যাংক থেকে উত্তোলিত অর্থের হিসাবের মধ্যে অসংগতি ধরা পড়ে। পরবর্তী যাচাই-বাছাইয়ে দেখা যায়, ২৬টি চেকে টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। ফলে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত তিনজনকে কার্যালয়ে ডেকে এনে ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে চেক জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।


সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ইউএনওর স্বাক্ষর নেওয়ার পর চেকের মূল অঙ্কের আগে অতিরিক্ত সংখ্যা বসিয়ে টাকার পরিমাণ বাড়ানো হতো। একই সঙ্গে টাকার বানানেও পরিবর্তন আনা হতো। তবে চেকবইয়ের কাউন্টারফয়েলে এসব পরিবর্তনের কোনো উল্লেখ না থাকায় হিসাব পর্যালোচনার সময় অনিয়মটি ধরা পড়ে।

সূত্রে জানা গেছে, গত প্রায় এক বছর ধরে একই কৌশলে সরকারি অর্থ উত্তোলন করা হচ্ছিল। চলতি বছরের ১ মার্চ সর্বশেষ এমন ঘটনার তথ্য পাওয়া গেছে। একই বছরের মার্চ মাসে পার্থ সারথি পাল ছাগলনাইয়া উপজেলা পরিষদে বদলি হওয়ার পর এ ধরনের আর কোনো ঘটনার তথ্য মেলেনি।

এ ঘটনায় ফুলগাজী উপজেলা পরিষদের সিএ আবদুল হালিম চৌধুরী সুজন বাদী হয়ে থানায় মামলা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, চেক জালিয়াতির অভিযোগের মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় হিসাব-সংক্রান্ত নথিপত্র, সংশ্লিষ্ট চেক ও ব্যাংকের তথ্য যাচাই করার জন্য রিমান্ড আবেদন করা হবে।

সময়ের আলো/জোই 



  বিষয়:   জালিয়াতি  টাকা আত্মসাৎ  ফেনী  কর্মচারী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: