দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

2026-07-08T16:50:59+00:00
2026-07-08T16:50:59+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম 
দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। ছবি: সংগৃহীত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) দেওয়া এক বিশেষ আবহাওয়া বুলেটিনে সতর্ক সংকেত জারির এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।

বিশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। 

তবে এই লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে। 

বায়ুচাপের এই তারতম্যের কারণে বাংলাদেশের জলসীমায় সাগর উত্তাল রয়েছে এবং যে-কোনো সময় উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর দেশের চার প্রধান সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখার নির্দেশ দিয়েছে। 

একই সঙ্গে সাগরে থাকা জেলেদের গভীর সমুদ্রে বিচরণ না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

সময়ের আলো/জেডি  


  বিষয়:   দেশ  সমুদ্রবন্দর  ৩ নম্বর  সতর্ক সংকেত  জারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: