বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

টানা কয়েকদিনের হালকা, মাঝারি ও ভারী বর্ষণে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। বিভিন্ন ইউনিয়নের সড়ক পানিতে তলিয়ে

2026-07-08T22:31:23+00:00
2026-07-08T23:16:44+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৩১ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ১১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
টানা কয়েকদিনের হালকা, মাঝারি ও ভারী বর্ষণে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। বিভিন্ন ইউনিয়নের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে অনেক এলাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের খোঁজখবর নিতে মাঠে নেমেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় ও খিল্লাপাড়া এলাকা পরিদর্শন করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এবং মেখল ইউনিয়নের ইছাপুর এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, প্রয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।


শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম. লোকমান হাকিম জানান, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বহু বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করায় অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় উপজেলার প্রতিটি ইউনিয়নে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে কন্ট্রোল রুম এবং দুর্গত মানুষের সহায়তায় প্রশাসনের সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বন্যা পরিস্থিতি  অবনতি  ক্ষতিগ্রস্ত  নির্দেশ  প্রতিমন্ত্রী  মীর হেলাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: