ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে এখনো মুক্তি পাননি বাসিন্দারা। টানা ভারী বর্ষণে পৌরসভার বিভিন্ন

2026-07-09T10:01:00+00:00
2026-07-09T10:01:00+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
কালিয়াকৈর পৌরসভা
ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:০১ এএম 
পানিতে ডুবে আছে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে এখনো মুক্তি পাননি বাসিন্দারা। টানা ভারী বর্ষণে পৌরসভার বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে কালিয়াকৈর পৌরসভা গঠিত হলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য ভারী বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।


পৌরসভা এলাকায় প্রায় তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষও প্রতিদিন নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, ‘জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ভারী বর্ষণ  জলাবদ্ধতা  দুর্ভোগ  জনজীবন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: