মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।নিহতরা

2026-07-09T12:11:14+00:00
2026-07-09T12:11:14+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম 
মোহাম্মদপুরম থানা। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- আমির হোসেন (৫৫) ও দেলোয়ার হোসেন (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সেখান থেকে দেলোয়ার হোসেন ও আমির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মোহাম্মদপুর  বিদ্যুৎস্পৃষ্ট  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: