‘নিজ দলের দ্বারাই স্যাবোটাজের শিকার রোনালদো’

ক্রীড়া ডেস্ক

খেলা

তারকায় ঠাসা স্কোয়াড নিয়েও ২০২৬ ফিফা বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই শেষ

2026-07-10T20:26:22+00:00
2026-07-10T20:26:22+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
‘নিজ দলের দ্বারাই স্যাবোটাজের শিকার রোনালদো’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম 
সংগৃহীত ছবি
তারকায় ঠাসা স্কোয়াড নিয়েও ২০২৬ ফিফা বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই শেষ হয়েছে তাদের বিশ্বকাপ অভিযান। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমেও আলো ছড়াতে পারেননি সিআরসেভেন।

টুর্নামেন্টের শুরু থেকেই রোনালদোর সঙ্গে দলের অন্য সতীর্থদের মতবিরোধের গুঞ্জন ছড়িয়েছিল। এরই প্রভাব দলগত পারফরম্যান্সে পড়েছে বলেও ধারণা করা হচ্ছিল। এবার পর্তুগাল দলের কড়া সমালোচনা করে মাঠের বাইরের নতুন বিতর্ক উসকে দিয়েছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ইউরি জোর্কাইফ।

Advertisement
১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরাসি মিডফিল্ডারের দাবি, পর্তুগাল দল কখনোই ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাহায্য করতে চায়নি। বরং দলের সামগ্রিক পারফরম্যান্সের বলি হয়েছেন এই মহাতারকা।

ফরাসি গণমাধ্যম আরএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোর্কাইফ বলেন, রোনালদো নিজের দলের দ্বারাই স্যাবোটাজের (অন্তর্ঘাত) শিকার।


পর্তুগাল দলের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন জোর্কাইফ। তিনি বলেন, আপনি যদি দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়কে রাখেন, তবে পুরো দলকে তার শক্তির জায়গা বিবেচনা করে রোনালদোর জন্যই খেলতে হবে। কিন্তু পর্তুগাল দলের ক্ষেত্রে মোটেও তা দেখা যায়নি। মাঠের খেলা দেখলে পরিষ্কার বোঝা যায়, রোনালদো তার নিজের দলের খেলোয়াড়দের দ্বারাই স্যাবোটাজ হয়েছেন। সতীর্থরা তাকে মাঠের ভেতর কোনো সমর্থনই দেয়নি, এমনকি তার গোল করার মতো উপযুক্ত পরিস্থিতিও তৈরি করে দেয়নি।

রোনালদোকে খেলানোর বিষয়ে পর্তুগালের কোচিং স্টাফদেরও এক হাত নিয়েছেন এই ফরাসি কিংবদন্তি। তিনি বলেন, আমরা সবাই রোনালদোকে চিনি। বছরের পর বছর ধরে সে একই স্টাইলে খেলে আসছে। পর্তুগাল দল আসলে কী আশা করেছিল, সে হঠাৎ করে নিজের খেলার ধরন বদলে ফেলবে? সিদ্ধান্ত একদম পরিষ্কার হওয়া উচিত ছিল; হয় আপনারা তাকে দলে ডাকবেন না অথবা মাঠে নামাবেন না। কিন্তু যখন আপনি তাকে মাঠে নামাচ্ছেন, তখন তাকে কেন্দ্র করেই পুরো দলের ছক সাজাতে হতো।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রোনালদোর মতো একজন অভিজ্ঞ ফরোয়ার্ডকে পর্তুগাল দল যেভাবে ব্যবহার করেছে, তা কেবল এই তারকারই ক্ষতি করেনি, বরং দলের বিদায়কেও আরও এগিয়ে দিয়েছে বলে মনে করেন জোর্কাইফ।

সময়ের আলো/আরবিএন 
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: