সমতায় ফিরল বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে সমতায় ফিরেছে বেলজিয়াম। ম্যাচের ৪৩তম মিনিটে গোল করে দলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান জেরেমি ডোকু।প্রথমার্ধের

2026-07-11T01:48:33+00:00
2026-07-11T01:48:33+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
খেলা
সমতায় ফিরল বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৪৮ এএম 
স্পেনের বিপক্ষে সমতায় ফিরেছে বেলজিয়াম। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে সমতায় ফিরেছে বেলজিয়াম। ম্যাচের ৪৩তম মিনিটে গোল করে দলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান জেরেমি ডোকু।

প্রথমার্ধের শেষ দিকে দ্রুতগতির এক আক্রমণ থেকে স্পেনের রক্ষণভাগে ফাঁক তৈরি করে বেলজিয়াম। ডি-বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন ডোকু। এতে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম।

এর আগে ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। তবে ডোকুর গোলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে ফিরে আসে বেলজিয়াম। বর্তমানে দুই দলের লড়াই ১-১ সমতায় চলছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সমতা  বেলজিয়াম 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: