নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগ দেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ঢাকা

2026-07-11T13:12:41+00:00
2026-07-11T13:12:41+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:১২ পিএম 
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হন। ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগ দেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই।

সাবেক ছাত্রী ও চিকিৎসক হিসেবে বিশেষ আমন্ত্রণে শনিবার (১১ জুলাই) নিজের প্রিয় ক্যাম্পাসের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন ডা. জুবাইদা রহমান। 


প্রধানমন্ত্রী ও ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় ক্যাম্পাসের বড় বোনকে ঘিরে শুরু হয় সেলফি উৎসব, আর আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী নিজেও।


এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  জুবাইদা রহমান  ঢাকা মেডিকেল কলেজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: