সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ভোররাতে

2026-07-11T23:52:07+00:00
2026-07-11T23:52:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৫২ পিএম 
খাসিয়ার গুলিতে নিহত মিনহাজ উদ্দিন। ছবি : সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ভোররাতে মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিন এর পুত্র। তিনি ভারতীয় ব্যবসার সাথে জড়িত ছিলেন, তবে ঐ সময় কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা জানা যায়নি। 


গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহতের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে। পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।  

সিলেট ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, মিনহাজ উদ্দিন ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভিতরে অসৎ উদ্দেশ্যর জন্য গেলে খাসিয়ার গুলিতে গুলিবিদ্ধ হন। পরে বাংলাদেশে নিয়ে আসার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সিলেট সীমান্ত  খাসিয়ার গুলি  বাংলাদেশি যুবক  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: