জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবে : ব্যারিস্টার শাহরিয়ার কবির

জয়পুরহাট প্রতিনিধি

রাজনীতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, ‘জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে

2026-07-12T06:22:26+00:00
2026-07-12T10:45:41+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজনীতি
জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবে : ব্যারিস্টার শাহরিয়ার কবির
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:২২ এএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১০:৪৫ এএম
ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। ছবি : সময়ের আলো
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, ‘জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না। জুলাই-২৪-এর চেতনা অস্বীকার করলে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ দেশে হিন্দুত্ববাদের কোনো স্থান নেই। জুলাই আন্দোলন আমাদের সেই শিক্ষা দিয়েছে। ’

শনিবার (১১ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ১১ দলীয় জোট আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, ‘ভারত ও আওয়ামী লীগ আমাদের প্রকাশ্য শত্রু। আওয়ামী লীগ দেশ ও জনগণের শত্রু। তাদের কোনো চরিত্র নেই। এ দেশের মানুষ ভারতের কাছে এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবে না। আওয়ামী লীগ স্বাধীনতার নামে দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। তাই আওয়ামী লীগকে অর্থনৈতিক ও সামাজিক সব ক্ষেত্র থেকে বয়কট করতে হবে।’

জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, এস এম রাশেদুল আলম সবুজ, এনসিপির জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, জেলা সেক্রেটারি বেলাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মনসুর আহমেদ, সেক্রেটারি আনোয়ার হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জুলাই সনদ  বাস্তবায়ন  ব্যারিস্টার  শাহরিয়ার কবির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: