প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:১১ পিএম আপডেট: ১২.০৭.২০২৬ ৬:১৭ পিএম

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এই বরেণ্য রাজনীতিবিদের প্রয়াণে দেশের এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারার বিকাশে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সময়ের আলো/আআ