সাতক্ষীরায় থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুপুর

2026-07-12T18:42:17+00:00
2026-07-12T18:42:17+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম 
কালিগঞ্জ থানার পুরাতন ভবন। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।


বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অন্য শ্রমিক বাজারগ্রাম এলাকার কামরুল হাসান (৩০) আহত হন। তার ডান পায়ে আঘাত লেগেছে। স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুরাতন থানা ভবনের ওই স্থানে আগে থেকে মাটি চাপা অবস্থায় বিস্ফোরকটি পড়ে ছিল বলে তারা ধারণা করছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতক্ষীরা  থানা  ভবন  ভাঙা  ককটেল বিস্ফোরণ  আহত  সময়ের আলো  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: