রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি

2026-07-14T21:12:31+00:00
2026-07-14T21:12:31+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নওরীনের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়।

নিহত নওরীনের বাবা মো. নাজিম উদ্দিন জানান, তারা বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি পেশায় রিকশাচালক এবং শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। নওরীন তাদের একমাত্র সন্তান।

তিনি বলেন, বিকেলে স্বামী-স্ত্রী দুজনের সঙ্গে বাসার সামনে বের হয়েছিল নওরীন। একপর্যায়ে বাবার হাত ছেড়ে হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে গেলে একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজধানী  অটোরিকশা  শিশুর মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: