ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ‘বার্ষিক ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের ৪র্থ তলায় জগন্নাথ- সোহেল স্মৃতি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি এবং মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বলেন, ‘এমন উৎসবে আমরা আনন্দিত। আমার চাকুরির জীবনে এ পর্যন্ত সাতবার এসোসিয়েশনের ফল উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি। এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।’
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির বলেন, ‘বিচারকদের সৌজন্যে এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ফল উৎসবে পূর্বেও অংশগ্রহণ করেছি। চমৎকার এ আয়োজনে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত বলে জানান।’
কোর্ট রিপোর্টার সদস্যরা আইনজীবী ও সাংবাদিক। আইন আদালতের নিয়ম অনুসরণপূর্বক সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সন্ত্রাস বিরোধী ট্রাইবুনালের বিচারক মো. আবদুল হালিম, দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শ্যাম সুন্দর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমান, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য বিচাররা।
এছাড়া মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, জেলা পিপি মো. ইকবাল হোসেন, বিডিআর হত্যা মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিনসহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টাগণ ও কার্যকরি কমিটির নেতারাসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান।
সময়ের আলো/জেডি