জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি এমটিও-কস্ট অ্যাকাউন্টস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : আরএফএল গ্রুপ
পদের নাম : এমটিও-কস্ট অ্যাকাউন্টস
লোকবল নিয়োগ : ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা : মাইক্রোসফট এক্সেলে দক্ষতা। ইআরপি (ERP) সিস্টেম সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল : রাজশাহী
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : ৬ মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের ও রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে বাকিতে পণ্য কেনার সুবিধা।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
গত ১২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।
সময়ের আলো/আআ