রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক রেজাউলকে আটক করে

2026-07-15T14:09:04+00:00
2026-07-15T14:45:18+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ২:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক রেজাউলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় মধ্য বাড্ডা ডিআইটি প্রজেক্ট ১৪ নম্বর রোডের একটি বাড়ির গেটে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। 

নিহত ঝুমুরের বরিশাল জেলার জাফর হাওলাদার মেয়ে। তার প্রথম স্বামী তাকে তালাক দেওয়ার পর বিয়ে করেন হোটেল কর্মচারী রেজাউলকে। তখন তারা বাড্ডা এলাকাতেই থাকতেন। ২-৩ বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় এক বছর আগে রেজাউলকে তালাক দেন ঝুমুর। এরপর তিনি গ্রামের বাড়ি চলে যান। কিছুদিন পর বিয়ে করেন এক প্রবাসীকে। 

ঝুমুরের দূর সম্পর্কের আত্মীয় মনিকা আক্তার জানান, দুই তিন দিন আগে বরিশাল থেকে ঝুমুর রাজধানীর মিরপুরে আসেন তৃতীয় স্বামীর বাড়িতে। তবে তৃতীয় স্বামী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সেই বাসা থেকে মঙ্গলবার সকালে মধ্য বাড্ডার মনিকাদের বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে মনিকা আক্তার, তার মা অজিফা বেগম, ঝুমুরকে তাদের এলাকা ঘুরে দেখাতে বের হন। তখনই সাবেক দ্বিতীয় স্বামী রেজাউল ঝুমুরকে দেখতে পায়। এরপর থেকেই তার পিছু নেয়। তবে বিষয়টি তারা কেউই টের পাননি। 


মনিকা আরো জানান, যখন সন্ধ্যার দিকে তারা ডিআইটি প্রজেক্টে মনিকাদের বাসার গেট দিয়ে ভিতরে ঢুকছিল, তখনই পেছন থেকে এসে অতর্কিতভাবে রেজাউল ধারালো অস্ত্র দিয়ে ঝুমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তখন তার চিৎকারে সবাই এগিয়ে আসলে রেজাউল দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়। আর গুরুতর অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ওই নারীর শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে। বিষয়টি তদন্তের জন্য বাড্ডা থানায় অবহিত করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   রাজধানী  স্বামী  নারী  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: