আজ বায়তুল মোকাররমে জুমার প্রাক-খুতবায় বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী

নিজস্ব প্রতিবেদক

ইসলাম

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের আগে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা করবেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক

2026-07-17T10:48:48+00:00
2026-07-17T10:48:48+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ইসলাম
আজ বায়তুল মোকাররমে জুমার প্রাক-খুতবায় বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম 
ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। ছবি : সংগৃহীত
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের আগে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা করবেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে তিনি ১১ দিনের দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন। এ সফরে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের জন্য দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিচ্ছেন।

আজকের প্রাক-খুতবায় তিনি ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চার গুরুত্ব, দাওয়াহর দায়িত্ব এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। তার বক্তব্য শুনতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি, আলেম-উলামা ও ইসলামপ্রেমী মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন অনুষ্ঠিত হবে আগামীকাল (১৮ জুলাই) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে। সেখানে আয়োজিত ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।


এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়ার শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময় করবেন।

১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র। তিনি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানীর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ ও ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কৃতী এই শিক্ষাবিদ কোরআন, হাদিস ও সমসাময়িক বিষয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী বক্তব্যের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বায়তুল মোকাররম  জুমা  প্রাক-খুতবা  আল্লামা সাজ্জাদ নোমানী 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: