যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জরুরি মেরামত কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক

2026-07-18T19:23:45+00:00
2026-07-18T19:23:45+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:২৩ পিএম 
যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ছবি : সংগৃহীত
জরুরি মেরামত কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানায়, এদিন দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাসের তথ্য অনুযায়ী, আমিরগঞ্জ, রায়পুরা ও নরসিংদী এলাকায় ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে লিকেজ দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে সেই লিকেজ মেরামতের কাজ চলায় আশুগঞ্জ থেকে নরসিংদীগামী ওই লাইনে নির্ধারিত সময় পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে তিতাস গ্যাস জানিয়েছে, বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেরামত কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় আবারও স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সময়ের আলো/এমকে


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: