বড় পর্দায় ঢাকার কোথায় দেখবেন আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল?

খেলা

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে রাজধানীজুড়ে চলছে উৎসবের আমেজ। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় বড়

2026-07-19T13:11:11+00:00
2026-07-19T13:11:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বড় পর্দায় ঢাকার কোথায় দেখবেন আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল?
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:১১ পিএম 
ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে রাজধানীজুড়ে চলছে উৎসবের আমেজ। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় বড় পর্দায় খেলা দেখার জন্য ঢাকার বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন।

সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কোকা-কোলা বাংলাদেশের সহযোগিতায় এখানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে হাজী মুহম্মদ মহসীন হল, জগন্নাথ হল ও হলপাড়া এলাকাতেও দর্শকদের জন্য থাকবে বিশেষ ওয়াচ পার্টি। 

মহসীন হলের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফুটবলার শেখ মোরসালিন। মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড এবং বনানীর কামাল আতাতুর্ক পার্কেও বড় পর্দায় ম্যাচ উপভোগ করা যাবে। 

ম্যাচের আগে বনানীর আয়োজনে সংগীত পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের শিল্পী সঞ্জয়। এ ছাড়া মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়, ধানমন্ডির পুরাতন ১৯ নম্বর সড়ক এবং পশ্চিম রামপুরার ওমর আলী লিসিয়াম গ্রামার স্কুলের সামনেও থাকছে বড় পর্দার ব্যবস্থা। 

ধানমন্ডি ও পশ্চিম রামপুরার ভেন্যুগুলোতে দর্শকদের দাঁড়িয়ে খেলা দেখতে হবে। আরামদায়ক পরিবেশে ম্যাচ উপভোগ করতে চাইলে প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল আমারি, লা মেরিডিয়ান, ক্রাউন প্লাজা, লেকশোর গ্র্যান্ড এবং গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভ্যালে বিশেষ আয়োজন রয়েছে। এছাড়া এলিট কনভেনশন হল, আর্টিসান ওয়াচ পার্টি ও আইসিসিএল কনভেনশন হলেও ফাইনাল দেখানো হবে। তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হবে।

আয়োজকদের পরামর্শ, ভিড় এড়াতে ম্যাচ শুরুর অন্তত এক ঘণ্টা আগে ভেন্যুতে পৌঁছানো এবং গভীর রাতে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত।


সময়ের আলো/এমকে/কহু


  বিষয়:   সময়ের আলো  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: