সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে যুবক নিহত হয়েছেন। এ

2026-07-20T12:34:10+00:00
2026-07-20T12:35:36+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৩৪ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ১২:৩৫ পিএম
রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালিঞ্জা গ্রামে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’ 

ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/মহু


  বিষয়:   সিরাজগঞ্জ  ফুটবল  খেলা  বিরোধ  ছুরিকাঘাত  যুবক  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: