বিজেপি নেতার সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক, তিন দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্দোলনের মধ্যেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা।সোমবার (২০ জুলাই)

2026-07-20T22:47:38+00:00
2026-07-20T22:47:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিজেপি নেতার সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক, তিন দফা দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:৪৭ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সিজেপির প্রতিনিধিদের বৈঠক। সংগৃহীত ছবি
আন্দোলনের মধ্যেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা। 

সোমবার (২০ জুলাই) তার সরকারি বাসভবনে সংগঠনের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা একটি স্মারকলিপি তুলে দেন।

বৈঠক শেষে সিজেপির দাবি, আন্দোলনকারীদের উত্থাপিত বিষয়গুলি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন নাড্ডা।

১০ মিনিট ধরে চলে এই বৈঠক। পরে সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সংগঠনের সব দাবি লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। সেই দাবিগুলি পর্যালোচনা করে সংশ্লিষ্ট মহলে আলোচনা হবে বলেও তাদের জানানো হয়েছে। 


সরকারের কাছে সিজেপির দাবি

সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি : আন্দোলনকারী প্রবীণ সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে কোনওপ্রকার শর্ত বা চলাফেরার ওপর নিষেধাজ্ঞা ছাড়াই অবিলম্বে হাসপাতাল ও পুলিশের হেফাজত থেকে পূর্ণাঙ্গ মুক্তি দিতে হবে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত : নিট ২০২৬ প্রশ্ন ফাঁস, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পোর্টাল গোলযোগ এবং সিইউইটি পরীক্ষার চরম অনিয়ম ও বিলম্বের সার্বিক ব্যর্থতার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে অথবা তাকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করতে হবে।

মৃতদের পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ : নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির জেরে মানসিক চাপে যে সমস্ত পরীক্ষার্থী মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন, তাদের প্রতিটি পরিবারকে সরকার থেকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক শেষে সিজেপি প্রতিনিধি দলের তরফ থেকে এই আলোচনাকে অত্যন্ত ‘ইতিবাচক’ বলে বর্ণনা করা হয়েছে। এক বিবৃতিতে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অত্যন্ত সহানুভূতির সঙ্গে আমাদের সব অভিযোগ ও দাবির কথা শুনেছেন। পুরো আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সিজেপি প্রতিনিধি দল দৃঢ় আশাবাদী যে সরকার আমাদের দেওয়া দাবিগুলির বিষয়ে দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

একই সঙ্গে সরকারের তরফ থেকে কোনও স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের সম্পূর্ণ শান্ত থাকতে এবং রাজপথে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে সিজেপি নেতৃত্ব।

এদিন একদিকে যখন যন্তর মন্তর ও পার্লামেন্ট স্ট্রিট সংলগ্ন এলাকায় টিয়ার গ্যাসের সেল ফাটছিল এবং অন্যদিকে সিজেপি প্রতিনিধি দল জেপি নাড্ডার সঙ্গে দর কষাকষি করছিল, ঠিক সেই সময়েই এক রুদ্ধদ্বার রাজনৈতিক তৎপরতা দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে।   

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই উত্তাল আন্দোলনের মাঝেই সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

শিক্ষার্থীদের এই অভাবনীয় আন্দোলনকে প্রশমিত করতে এবং রাজনৈতিক চাপ সামলাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই জরুরি তলব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   বিজেপি  ককরোচ জনতা পার্টি  তিন দফা  দাবি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: