উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর মনিটরিং কার্যক্রমে উদ্যোক্তাদের অহেতুক হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের

2026-07-21T03:54:00+00:00
2026-07-21T03:54:00+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
এনবিআরের মনিটরিং
উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৫৪ এএম 
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই)। সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর মনিটরিং কার্যক্রমে উদ্যোক্তাদের অহেতুক হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই)।  সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। 

ডিসিসিআই জানায়, এনবিআর কর্তৃক আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারার আওতায় যেকোনো ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন জমা, মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদারের উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে সামগ্রিকভাবে রাজস্ব আহরণ ও করজাল সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। 

Advertisement
তবে এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে কর ব্যবস্থাপনায় ইতিমধ্যে কমপ্লায়েন্স পরিপালনকারী কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন অযথা হয়রানির শিকার না হন তা অবশ্যই নিশ্চিত করতে হবে। পাশাপাশি যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও পুরোপুরি কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারেনি, তাদের তা বাস্তবায়নে সময় ও সুযোগ প্রদানের মাধ্যমে ন্যায্য অধিকারপ্রাপ্তির জন্য এনবিআরের প্রতি আহ্বান জানাচ্ছে ডিসিসিআই। 

এ ছাড়া সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ ও করজাল সম্প্রসারণে দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটাল কার্যক্রমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন, যার মাধ্যমে আমাদের বেসরকারি খাতের সবার অনাকাক্সিক্ষত ভোগান্তি বহুলাংশে লাঘব হবে।


এ জন্য রাজস্ব আহরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ- এই দুটি লক্ষ্য একসঙ্গে অর্জন করা সম্ভব, তবে এ ক্ষেত্রে এনবিআরের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার পাশাপাশি সব শ্রেণির ব্যবসায়ীদের কীভাবে কর ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলাবদ্ধ করা যায়, সে বিষয়ে সরকারি-বেসরকারি খাতের একযোগে কাজের বিকল্প নেই।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   উদ্যোক্তা  হয়রানি  আহ্বান  ঢাকা চেম্বার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: