এক বছরেও মাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের প্রতি সম্মান-দোয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনারোধে আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা

2026-07-21T14:04:05+00:00
2026-07-21T14:04:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
এক বছরেও মাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:০৪ পিএম 
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সংগৃহীত ছবি
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের প্রতি সম্মান-দোয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনারোধে আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, এক বছর আগের সেই বেদনাবিধুর ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সেটা প্রকাশিত হলে জানা যেতো কারণ।  

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এ কথা বলেন। 

তিনি বলেন, গত বছরের এই দিন জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ঐদিন দুপুর সোয়া একটার দিকে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। যাতে ওই স্কুলের শুধু শিক্ষার্থীদের মধ্যেই মৃত্যু হয় ২৮ শিশুর। এর সঙ্গে যুদ্ধবিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক-কর্মচারী ও অভিভাবকের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে।      


একই দিনে, একই সঙ্গে এতগুলো শিশুর মৃত্যু কল্পনাতীত বেদনা ও কষ্টের। সেই ঘটনার আজকে বর্ষপূর্তি হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনার পূনর্ব্যক্ত করছি। যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি। 

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। তার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সংবাদ মাধ্যমের বরাতে যে তথ্য জানা যাচ্ছে তাতে আরও সতর্কতার প্রয়োজন ছিলো বলে ধারণা করা যাচ্ছে। তবে এই দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই সবাই দেখছে। সেখানে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সুন্দর হতো। তদন্ত প্রতিবেদনে কোন ধরণের অসতর্কতা বা প্রয়োজনীয় সতর্কতার ঘাটতি পরিলক্ষিত হলে তারও সুরাহা করতে হবে। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   মাইলস্টোন  দুর্ঘটনা  সরকারি তদন্ত  প্রতিবেদন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: