চার মাসে হামে প্রায় ৮০০ ‍শিশুর মৃত্যু

জাতীয়

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চার মাসের বেশি

2026-07-21T17:36:53+00:00
2026-07-21T17:51:49+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
চার মাসে হামে প্রায় ৮০০ ‍শিশুর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছে।

এর আগে গত ২৬ জুন হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছিল। মাত্র ২৬ দিনের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে প্রায় ৮০০–এর কাছাকাছি পৌঁছেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৮টি শিশু। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৩০ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ জন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   চার মাস  হাম  ‍শিশুর মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: