পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে

2026-07-21T18:57:07+00:00
2026-07-21T18:57:57+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৬:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আবু দাউদ (৫০) জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম বলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোররাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের যৌনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।


ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   পারিবারিক কলহ  পুরুষাঙ্গ কাটলেন  স্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: